দৈনিক সংবাদ দিগন্ত

রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হাউছিদের

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হাউছি গোষ্ঠী। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে রাজধানীতে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। হাউছি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলেও দাবি করেন তিনি। তবে সৌদি কর্তৃপক্ষের বক্তব্যে ভিন্ন তথ্য উঠে এসেছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানায়, হাউছিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়। পরে সেগুলোর ধ্বংসাবশেষ রাজধানী রিয়াদে পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি ঘটায়।

আরও পড়ুন,ক্ষমতা ধরে রাখতে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

 মঙ্গলবার দুপুরের পর রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি করে সিভিল ডিফেন্স। এদিকে, বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা দিনের শুরুতে সৌদি রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এ ছাড়া সৌদি আরবের দুটি সামরিক বিমানঘাঁটিতে হামলার দাবিও করেছে হাউছি গোষ্ঠী। তাদের মুখপাত্রের দাবি, নাজরান বিমানবন্দরে একটি সামরিক পরিবহন বিমান এবং খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে আরেকটি বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলা চালানোর দাবিও জানায় হাউছিরা। গোষ্ঠীটির মুখপাত্রের দাবি, ক্ষেপণাস্ত্র হামলার ফলে শোধনাগারটিতে আগুন ধরে যায়। তবে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়ে হাউছি গোষ্ঠীর দাবিগুলোর সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাল্টাপাল্টি এসব দাবি ঘিরে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : মন্ত্রণালয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হাউছিদের

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x