দৈনিক সংবাদ দিগন্ত

এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে শিগগিরই প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারী তাদের বেতন-ভাতা পেতে যাচ্ছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে বলা হয়েছে, প্রয়োজনীয় যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম শেষ করে দ্রুত বেতন-ভাতা ছাড় করা হবে।আরও পড়ুন, ঢাকাগামী চাল লুট, কালিয়াকৈরে অভিযান: ৬০০ বস্তা উদ্ধার, আটক ২প্রস্তাবনা অনুযায়ী, স্কুল পর্যায়ে ৩ লাখ ৭৩৬ জন এবং কলেজ পর্যায়ে ৮৭ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতন-ভাতার বিল জমা দেওয়া হয়েছে। গত ২৪ এপ্রিল ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বিল জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের বিল দাখিল করেন। এরপর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়-এর সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হয়।আরও পড়ুন, সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ ইসলাম উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদানে স্বচ্ছতা ও গতি বাড়াতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন পদ্ধতি চালু করেছে। এতে করে বেতন প্রক্রিয়াকরণ আরও সহজ ও জবাবদিহিমূলক হয়েছে।

এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতন প্রস্তাব মন্ত্রণালয়ে