দৈনিক সংবাদ দিগন্ত

হুতি হামলা বন্ধে সৌদির অর্থনৈতিক প্রস্তাব

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং সৌদি আরবে হামলা বন্ধ করতে ১০০ কোটি মার্কিন ডলারের আর্থিক প্যাকেজের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। তবে প্রস্তাবিত অর্থের লেনদেন শেষ পর্যন্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের আকস্মিক তেহরান সফরের সময় এ বিষয়ে আলোচনা হয়। হুতিদের সঙ্গে সমঝোতা প্রতিষ্ঠায় ইরান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেয়। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি প্রতিরক্ষামন্ত্রী সামরিক পরিবহন বিমানে করে নগদ ১০০ কোটি ডলার তেহরানে নিয়ে গিয়েছিলেন। তবে এ দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রস্তাবিত চুক্তির আওতায় হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় বেসামরিক অবকাঠামো পুনর্গঠন এবং সরকারি খাতের কর্মীদের বেতন পরিশোধে অর্থ ব্যয়ের কথা বলা হয়েছে। 

আরো পড়ুন,ইসরায়েলের নির্বাচনে নাটকীয় মোড়

এর বিনিময়ে হুতিদের যুদ্ধবিরতি বজায় রাখা এবং সৌদি আরবে হামলা বন্ধ করার শর্ত দেওয়ার কথা রয়েছে। বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইরানের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কর্মকর্তারা। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স খালিদ বিন সালমান ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের তেহরান সফরের উদ্দেশ্য ছিল চলমান সংকটে উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করা। প্রতিবেদন অনুযায়ী, তিন বছর আগে হওয়া চুক্তি বাস্তবায়নে ব্যর্থতাকে বর্তমান সংঘাতের অন্যতম কারণ হিসেবে দেখছে সৌদি পক্ষ। অন্যদিকে, সৌদি আরব চুক্তি থেকে সরে এসেছে বলে অভিযোগ করছে হুতিরা। সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোয় হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : হামলা প্রস্তাব হুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

হুতি হামলা বন্ধে সৌদির অর্থনৈতিক প্রস্তাব

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x