ভূঞাপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মায়ের মৃত্যু, দুই সন্তান আহত
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের এক নারী নিহত হয়েছেন এবং তার দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (২১ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে উপজেলার আগতেরিল্লা রেলক্রসিং এলাকায়।নিহত নারী হলেন গোপালপুর উপজেলার ফুলবাড়ি গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগম।আরো পড়ুন , নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, গ্রামে শোকের ছায়াস্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম তার ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে আত্মীয়ের বাড়িতে রিক্সা ভ্যানে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে রেলক্রসিংয়ে সংঘর্ষ ঘটে।ঘটনাস্থলেই মরিয়ম বেগমের মৃত্যু হয়। তার ছেলে ও মেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।ঘটনার পর পুলিশকে না জানিয়ে স্বজনরা মরদেহ নিয়ে যায় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।