দৈনিক সংবাদ দিগন্ত

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসির গোয়েন্দা প্রধান সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।দেশটির বার্তা সংস্থা ফার্সের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরাএ তথ্য জানিয়েছে।আরো পড়ুন , ৪৮ ঘণ্টার আলটিমেটাম চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পেরআইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি নিহত হন। যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর থেকেই ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা ক্রমেই বাড়ছে, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত