দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের চারজন, উদ্ধার এক নারীর মরদেহ

উদ্ধার এক নারীর মরদেহ

আমিনুল ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনরা ট্রলারে করে রওনা দেন। পথে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন।নিখোঁজ চারজন হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তাঁর অপর মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

 আড়ও পড়ুন,গঙ্গাচড়ায় দেশি পিস্তল উদ্ধার

এছাড়া ট্রলারে থাকা আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা অভিযান চালাচ্ছেন। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং ট্রলারটির বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিষয় : সোনারগাঁ উদ্ধার চারজন মরদেহ ট্রালারডুবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের চারজন, উদ্ধার এক নারীর মরদেহ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আমিনুল ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনরা ট্রলারে করে রওনা দেন। পথে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন।নিখোঁজ চারজন হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তাঁর অপর মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

 আড়ও পড়ুন,গঙ্গাচড়ায় দেশি পিস্তল উদ্ধার

এছাড়া ট্রলারে থাকা আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা অভিযান চালাচ্ছেন। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং ট্রলারটির বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x