দৈনিক সংবাদ দিগন্ত

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের চারজন, উদ্ধার এক নারীর মরদেহ

আমিনুল ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনরা ট্রলারে করে রওনা দেন। পথে ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন।নিখোঁজ চারজন হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)। একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তাঁর অপর মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আড়ও পড়ুন,গঙ্গাচড়ায় দেশি পিস্তল উদ্ধারএছাড়া ট্রলারে থাকা আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা অভিযান চালাচ্ছেন। স্থানীয় জেলেরাও নৌকা নিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন। পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে অংশ নিয়েছেন।নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং ট্রলারটির বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধারের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোনারগাঁয়ে ট্রলারডুবি: নিখোঁজ একই পরিবারের চারজন, উদ্ধার এক নারীর মরদেহ