দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকবিরোধী প্রচারণা, তরুণদের এগিয়ে আসার আহ্বান

কালীগঞ্জে স্বামীহারা পরমিলাকে ঘরে ফিরিয়ে দিলেন ইউএনও

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি, মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

খাবারের প্রলোভনে ১২ বছরের শিশুকে অপহরণ, ভারতে পাচারের আগেই উদ্ধার

গংগাচড়ায় মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

আমতলী ইউনিয়নে কাকন মৃধাকে ঘিরে নির্বাচনী আলোচনা

মেধা, সাফল্য ও স্বপ্নের উদ্‌যাপন: সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ে কৃতি ছাত্রীদের সংবর্ধনা

মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

মুক্তিযোদ্ধা হকার্স মার্কেট ঘিরে পথচারীদের দুর্ভোগ, সড়কেও দখলের অভিযোগ; চাঁদা আদায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি

সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকবিরোধী প্রচারণা, তরুণদের এগিয়ে আসার আহ্বান

সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকবিরোধী প্রচারণা, তরুণদের এগিয়ে আসার আহ্বান
তরুণদের এগিয়ে আসার আহ্বান

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) স্থানীয় সামাজিক সংগঠন নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের উদ্যোগে নয়াবাড়ি মসজিদসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল হোসেন, মো. আব্দুর রউফ, মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ওসমান গনি এবং কাঁচপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আরিফুল ইসলাম।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের সংস্পর্শে এলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।তারা বলেন, মাদক প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি। তরুণদের খেলাধুলা, 

আরও পড়ুন,কালীগঞ্জে স্বামীহারা পরমিলাকে ঘরে ফিরিয়ে দিলেন ইউএনও

সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গঠনমূলক সামাজিক কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ তৈরি করে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করা জরুরি।বক্তারা নয়াবাড়ি ও আশপাশের এলাকার বাসিন্দাদের মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখলে মাদকের বিস্তার রোধ এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।এ সময় নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের সদস্য মো. মাহাবুব আলম, মো. মাহফুজ, মো. বিল্লাল হোসেন, মো. আব্দুল্লাহ আল মারুফ, মো. মেহেদি হাসান, মো. সাদ্দাম হোসেন ও মো. আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং তরুণ প্রজন্মকে মাদকের ঝুঁকি থেকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।নয়াবাড়ি সমাজকল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

বিষয় : সোনারগাঁ প্রচারণা মাদকবিরোধী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ের কাঁচপুরে মাদকবিরোধী প্রচারণা, তরুণদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x