পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই - খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন রয়েছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। সারাদেশে আগামী ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচী অব্যহত থাকবে। বিএনপি তাদের দেয়া নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করবে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানাবিদ কার্ডসহ জনগণের সুবিধা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। পৃথীবির ইতিহাসে সরকার গঠনের অল্প সময়ে যে ঈর্ষান্বিত সাফল্য অর্জন করেছে তা বিরল। বর্তমান প্রধানমন্ত্রীর বিরল ঊদ্যোগের ফলে জনগণের উপর আমাদের দ্বায়বদ্ধতার প্রতিটি দাবী পূরণ করা হবে।আরও পড়ুন, রায়পুরে মেঘনায় জাটকা ইলিশ শিকার: ১১ জেলে আটকতিনি বুধবার (১ এপ্রিল) দুপুরে নরসিংদীর জিরো পয়েন্টে সড়ক ও জনপদ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনকাল সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। এসময় বিএনপি সহ-সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, খবিরুল ইসলাম বাবুল, গোলাম কবির কামাল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, সড়ক জনপদ বিভাগের প্রকৌশলী রেজা ই-রাব্বীসহ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আরও পড়ুন, বিল শুকিয়ে মাছ ধরতে নালা খনন ১ শ, একর জমি চাষাবাদে বিঘ্নবিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগতভাবেও এই বৃক্ষ রোপনের জন্য গুরুত্ব দেয়া হচ্ছে।