দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া উদযাপন, উপস্থিত ভারতীয় হাইকমিশনার

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া উদযাপন

চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক, কাঁসা ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে।শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পবিত্র মহালয়া উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্ত্রীকে সঙ্গে নিয়ে অংশ নেন। অনুষ্ঠান উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এদিন চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। একই সঙ্গে পিতৃপক্ষের অবসানে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনায় তর্পণ করেন ধর্মাবলম্বীরা। মহালয়ার এই আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসবকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়।

আরও  পড়ুন, বিদায় নিয়েছে মৌসুমি বায়ু, তবু বৃষ্টির সম্ভাবনা দেশজুড়ে

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর কয়েক দিন ধরে বিভিন্ন ধর্মীয় আচার ও পূজার মধ্য দিয়ে উৎসব চলবে।আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।মহালয়াকে কেন্দ্র করে মন্দিরে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও প্রস্তুতি শুরু হয়েছে। দুর্গাপূজাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে মণ্ডপ সাজানো, প্রতিমা নির্মাণ এবং সার্বিক প্রস্তুতির কাজও এগিয়ে চলছে।

বিষয় : উদযাপন ঢাকেশ্বরী মন্দির উদযাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া উদযাপন, উপস্থিত ভারতীয় হাইকমিশনার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x