দৈনিক সংবাদ দিগন্ত

পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলায় নববর্ষ ১৪৩৩ উদযাপন

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার সকাল আটটায় শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আফতাব উদ্দিন কলেজ মাঠে গিয়ে শেষ হয়।পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন।আরো পড়ুন , সাগরে টানা ৫৮ দিন মাছ ধরা বন্ধ, ভোলার জেলেরা পড়েছেন চরম সংকটেবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আফতাব উদ্দিন কলেজ মাঠে সাত দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই মেলা। প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ মেলা ও নানা আয়োজনের মাধ্যমে স্থানীয়রা বরণ করে নেন বাংলা নববর্ষকে।

পিরোজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বৈশাখী মেলায় নববর্ষ ১৪৩৩ উদযাপন