দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘কন্যা করবে বিশ্বজয়’প্রতিপাদ্যে কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, 

আরও  পড়ুন,  মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান, সাতক্ষীরায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

ভিপি ফায়েকউজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলেমান শেখ ও নজরুল ইসলাম মহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ শৈশব নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি মেয়েদের শিক্ষা, মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সাত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এস এম জিলানী। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ভাস্কর দাস, আনিসা ইবনাত, প্রতিভা ভক্ত, পিনাকী বাড়ৈ, অথৈ ঢালী, মারিয়া রহমান ইনা ও জানাইয়া।কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের মেধা ও প্রতিভা বিকাশের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

বিষয় : উদযাপন কন্যাশিশু দিবস ’প্রতিপাদ্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

‘কন্যা করবে বিশ্বজয়’প্রতিপাদ্যে কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x