দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান, সাতক্ষীরায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

‘অভিজ্ঞতার কথা শোনা হোক: বাস্তব কণ্ঠস্বর, বাস্তব পরিবর্তন’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর শেখ মাসুদুল হাসান।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম এবং পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাইদুর রহমান।

আরও  পড়ুন, দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি সাংবাদিক দিলদার হোসেনের ইন্তেকাল

অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব ও এ ক্ষেত্রে সম্মিলিত করণীয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার নাজমুন ইসলাম।বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি অনেক সময় অবহেলিত থেকে যায়। অথচ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য মানসিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সেবা সহজলভ্য করা জরুরি। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষ, সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাচারের শিকার ও উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে মানসিক সহায়তা ও সামাজিক পুনর্বাসনের গুরুত্বও এ ধরনের উদ্যোগের প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।উল্লেখ্য, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল ও অগ্রগতি সংস্থা গত চার বছর ধরে সাতক্ষীরা জেলায় এ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

বিষয় : স্বাস্থ্যসেবা স্বাস্থ্য দিবস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান, সাতক্ষীরায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x