দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।রোববার রাজধানীর নভোথিয়েটারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ শীর্ষক এক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার।এ সময় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।আরও পড়ুন, ট্রাইব্যুনালে পলকের দুই আবেদন, হাতকড়া ও সফটওয়্যার নিয়ে প্রশ্নস্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসকদের পাশাপাশি দেশে বিদ্যমান আধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপরও গুরুত্ব দেন জুবাইদা রহমান।তিনি বলেন, দেশের দক্ষ চিকিৎসকদের পাশাপাশি বিদ্যমান মেডিকেল প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নিতে হবে।কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিবর্তন নিশ্চিত করতে দেশের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।জুবাইদা রহমান বলেন, সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব।