দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

পথরোধ করে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আতঙ্ক

গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আতঙ্ক

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।বুধবার রাত সাড়ে ১০টার দিকে খোকসা পৌরসভার থানাপাড়ায় নিজ বাড়ির গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করে এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

আরও  পড়ুন, বাস থামিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই সন্দেহভাজন

 তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়।আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।আহত বিএনপি নেতা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয় : ককটেল বিস্ফোরণ গুলিবর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পথরোধ করে হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।বুধবার রাত সাড়ে ১০টার দিকে খোকসা পৌরসভার থানাপাড়ায় নিজ বাড়ির গেটের সামনে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করে এবং হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

আরও  পড়ুন, বাস থামিয়ে ৫৭ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার দুই সন্দেহভাজন

 তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুটি মোটরসাইকেলে পালিয়ে যায়।আহত রাজুকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে শঙ্কামুক্ত।আহত বিএনপি নেতা দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x