রাজধানীর মহাখালী এলাকায় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ওই মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাখালী টার্মিনালের মূল সড়কে কয়েকজন একত্র হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-এর শাস্তির দাবি জানায়।
আরও পড়ুন, তৃণমূল শক্তিশালী করতে একক নির্বাচনী কৌশলে এনসিপি
এ সময় মিছিলে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মিছিলে ৪–৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিষয় : ককটেল বিস্ফোরণ ঝটিকা মিছিল আ. লীগ

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন