দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

তৃণমূল শক্তিশালী করতে একক নির্বাচনী কৌশলে এনসিপি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)দলটির নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ওয়ার্ডভিত্তিক রাজনৈতিক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এই কৌশল নেওয়া হয়েছে।দলটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের যেসব এলাকায় দলের সাংগঠনিক উপস্থিতি নেই, সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি পুরোনো কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও আনা হচ্ছে।

আরও  পড়ুন, জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজনৈতিক তৎপরতা বাড়বে এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তবে ভোট বিভাজনের কারণে কিছু এলাকায় জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং কী প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয়। তাই জোট গঠন নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।তিনি আরও বলেন, দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এনসিপি সতর্ক অবস্থানে রয়েছে।

বিষয় : প্রস্তুতি শক্তিশালী এনসিপি প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

তৃণমূল শক্তিশালী করতে একক নির্বাচনী কৌশলে এনসিপি

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)দলটির নেতারা বলছেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং ওয়ার্ডভিত্তিক রাজনৈতিক কার্যক্রম বাড়ানোর লক্ষ্যেই এই কৌশল নেওয়া হয়েছে।দলটির মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের যেসব এলাকায় দলের সাংগঠনিক উপস্থিতি নেই, সেখানে নতুন কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি পুরোনো কমিটিগুলোর কার্যক্রম মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কারও আনা হচ্ছে।

আরও  পড়ুন, জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলায় দুঃখ প্রকাশ এমপি মুনতাকিমের

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজনৈতিক তৎপরতা বাড়বে এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। তবে ভোট বিভাজনের কারণে কিছু এলাকায় জয়ের সম্ভাবনা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।অন্যদিকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং কী প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয়। তাই জোট গঠন নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।তিনি আরও বলেন, দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখতে বিতর্কিত ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এনসিপি সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত