দৈনিক সংবাদ দিগন্ত

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর জোরদার নিরাপত্তা

ককটেল বিস্ফোরণের পর জোরদার নিরাপত্তা

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর নগরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। যাত্রাবাড়ী থানার সামনে ও ট্রাফিক পুলিশ বক্সের কাছে বিস্ফোরণের পাশাপাশি মালিবাগ রেলগেট, আগারগাঁও ও মহাখালীসহ বিভিন্ন এলাকায়ও ককটেল বিস্ফোরণ ঘটে। রাতে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন রিকশাচালক আহত হওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।এরপর শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, উড়ালসড়ক ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়। মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পিকেট ডিউটি এবং গাড়ি ও মোটরসাইকেলে টহল। হেঁটেও টহল দিচ্ছে পুলিশ।

আরও  পড়ুন, পুরান ঢাকায় অজ্ঞাত যুবকের মৃত্যু ঘিরে রহস্য

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা শাখা ডিবি, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি এবং এপিবিএনের সদস্যদেরও মাঠে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। বিশেষ করে বিস্ফোরণের আগে ও পরে মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সংগঠনের সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।শুক্রবারের ঘটনাগুলোর পর রাজধানীতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। ফলে নগরীর প্রবেশপথ থেকে গুরুত্বপূর্ণ সড়ক পর্যন্ত চলছে বাড়তি নজরদারি ও তল্লাশি।

বিষয় : ককটেল বিস্ফোরণ নিরাপত্তা নগরজুড়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর জোরদার নিরাপত্তা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x