রাজধানীর পুরান ঢাকার বংশালে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাত ১২টার দিকে বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করা হয়।পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।পথচারীরা জানান ওই যুবকের দুটি পা ভাঙা ছিল। মাথার ডান পাশেও আঘাতের চিহ্ন দেখা যায়।
আরও পড়ুন, তলিয়ে গেছে ঢাকার সড়ক ভোগান্তিতে নগরবাসী
তার পরনে ছিল কালো রঙের খাটো হাতা টি-শার্ট এবং গাঢ় লাল বা মেরুন রঙের ট্রাউজার।তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিষয় : যুবকের মৃত্যু পুরান ঢাকা মৃত ঘোষণা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর পুরান ঢাকার বংশালে গুরুতর আহত ও অচেতন অবস্থায় উদ্ধার এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাত ১২টার দিকে বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করা হয়।পথচারী ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।পথচারীরা জানান ওই যুবকের দুটি পা ভাঙা ছিল। মাথার ডান পাশেও আঘাতের চিহ্ন দেখা যায়।
আরও পড়ুন, তলিয়ে গেছে ঢাকার সড়ক ভোগান্তিতে নগরবাসী
তার পরনে ছিল কালো রঙের খাটো হাতা টি-শার্ট এবং গাঢ় লাল বা মেরুন রঙের ট্রাউজার।তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন