শৃঙ্খলা বজায় রাখা, সরকারি সরঞ্জামের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা এবং পুলিশ সদস্যদের পোশাকবিধি অনুসরণের ওপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সের অংশগ্রহণে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিথুন সরকার। প্যারেড পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন অতিরিক্ত পুলিশ সুপার।
আরও পড়ুন,সাতক্ষীরায় হোটেল-রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনায় জোর দিল জেলা প্রশাসন
এ সময় তিনি পুলিশ সদস্যদের সরকারি ইস্যুকৃত মালামালের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। তাই প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল অনুসরণ করে মানসম্মত পোশাক পরিধান করতে হবে। এ সময় তিনি পুলিশ সদস্যদের কিট বই যাচাই করে তাঁদের প্রাপ্য সরকারি সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করেন। পাশাপাশি নিজ নামে ইস্যুকৃত সরকারি মালামাল কোনো অবস্থাতেই অন্যের কাছে হস্তান্তর না করার বিষয়ে সদস্যদের সতর্ক করেন। পুলিশ সদস্যদের পেশাগত শৃঙ্খলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিট প্যারেডে সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন