আইএমএফ নিজ গরজেই বাংলাদেশকে ঋণ দেবে: ওয়াহিদউদ্দিন মাহমুদ
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ নিজস্ব স্বার্থেই বাংলাদেশকে ঋণ দেবে। তিনি বৃহস্পতিবার একান্ত সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর মূল কাজই হচ্ছে অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলোকে সহায়তা করা।আরও পড়ুন, টাকা ছাপিয়ে ঋণ দিলে মূল্যস্ফীতি বাড়বে: অর্থনীতিবিদদের সতর্কতাওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আইএমএফ সংস্কারের শর্ত দেখিয়ে কিস্তি বিলম্বিত করার কৌশল ব্যবহার করতে পারে, তবে বাস্তবে তারা জানে এখন বড় ধরনের কাঠামোগত সংস্কারের সময় নয়। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক অস্থিরতার কারণে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, আগে তা সামাল দেওয়া জরুরি। অধ্যাপক মাহমুদ বর্তমানে ৩৬ সদস্যের একটি অর্থনৈতিক পরামর্শক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটি আগামী পাঁচ বছরের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে কাজ করছে।আরও পড়ুন, মুরগির দাম কমলেও মাছের বাজারে আগুন, চাপে ক্রেতারাতিনি বলেন, বড় গ্রুপের বদলে ছোট অর্থনীতিবিদদের টিম দিয়ে কাজ শুরু করা উচিত এবং পরে মন্ত্রণালয়গুলোকে যুক্ত করা প্রয়োজন। সাবেক এই উপদেষ্টা আরও বলেন, বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা কতটা বাস্তবায়িত হয়েছে তা আগে মূল্যায়ন করা জরুরি। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সংকটে সরকারের দায় কম, তবে জনগণকে বাস্তব পরিস্থিতি খোলাখুলি জানানো উচিত। এতে আস্থা বাড়বে। আসন্ন বাজেট নিয়ে তিনি সতর্ক করে বলেন, রাজস্ব ঘাটতি ও বাজেট ঘাটতি বাড়তে পারে, যা বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমিয়ে দিতে পারে এবং মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে।