দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইরানি জেনারেল থেকে লেবানিজ কর্মকর্তা, অপহরণের অভিযোগে মোসাদ

রন আরাদের
রন আরাদের
ছবি: রন আরাদের

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের বিরুদ্ধে তুরস্ক থেকে ইরানের সাবেক এক জেনারেলকে অপহরণ, কয়েক সপ্তাহ নির্যাতন এবং পরে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজ ইসরাইলি পাইলট রন আরাদের সন্ধানে কয়েক দশক ধরে চালানো অভিযানের অংশ হিসেবে এ ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী, ১৯৮৬ সালে লেবাননে বোমা হামলা চালানোর সময় ইসরাইলি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট রন আরাদ নিখোঁজ হন। এরপর থেকে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছে ইসরাইল। এ অনুসন্ধানের সূত্র ধরে ইরান ও লেবাননের একাধিক ব্যক্তিকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০০৬ সালের ডিসেম্বরে অভিযানের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল আলিরেজা আসগারি। তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। ওই মাসে তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম এলাকার সিলান হোটেলে ওঠার পর তাঁকে মোসাদের সদস্যরা অপহরণ করেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আসগারির খোঁজে ইরান যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চেয়েছিল। তখন ইসরাইলি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের জানান, রন আরাদের বিষয়ে তথ্য পাওয়ার আশায় আসগারিকে কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়। কিন্তু তিনি আরাদ সম্পর্কে কিছু জানতেন না। পরে তাঁকে হত্যা করে মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তৎকালীন মোসাদপ্রধান ছিলেন মেইর দাগান। 

আরও পড়ুন,নিখোঁজ পাইলট রন আরাদের সন্ধানে ইরানের দুই শীর্ষ কর্মকর্তাকে অপহরণ করেছিল মোসাদ

আসগারিকে হত্যার সিদ্ধান্তে তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের অনুমোদন প্রয়োজন হয়ে থাকতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে আইআরজিসির আরেক কমান্ডার আবদুল্লাহ সাবেরিকে অপহরণের অভিযোগও রয়েছে মোসাদের বিরুদ্ধে। তাঁকে নির্যাতনের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জীবিত অবস্থায় ফেলে আসা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে ২০২৫ সালের ডিসেম্বরে অবসরপ্রাপ্ত লেবানিজ নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরও নিখোঁজ হন। ব্যবসায়িক বৈঠকের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। লেবাননের কর্মকর্তাদের ধারণা, ইসরাইলি এজেন্টরা তাঁকে অপহরণ করেছে। ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, রন আরাদকে হত্যার সঙ্গে শুকরের সংশ্লিষ্টতা ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সালে লেবাননের নাবি চিত গ্রামে রন আরাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ২০২৬ সালের ৬ ও ৭ মার্চ ওই গ্রামে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হন। আরাদের মরদেহ খুঁজতে অভিযান চালানো হলেও তা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিষয় : ইরানি জেনারেল লেবানিজ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ইরানি জেনারেল থেকে লেবানিজ কর্মকর্তা, অপহরণের অভিযোগে মোসাদ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x