নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারে এবার গণমাধ্যমকে সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কার্যক্রম প্রচারের বিষয়েও সতর্ক করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে। অপর দিকে তিনি আরো বলছেন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে। সরকারের পক্ষ থেকে কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করা হয়নি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের প্রশ্ন নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তেমনি এসব কার্যক্রমের প্রচারও নিষিদ্ধ। বিষয়টি গণমাধ্যমকে বিবেচনায় রাখতে হবে। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতি ধ্বংসাত্মক। তার দাবি, অগ্নিসংযোগ, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ নতুন নয়। প্রতিমন্ত্রী আরও বলেন, রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে কিংবা কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তৎপর রয়েছে। বিভিন্ন এলাকায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান। অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'মূল হোতা' হিসেবে উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়। বিজেসি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বেতন-ভাতা, পেশাগত স্বাধীনতা, টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে। সরকারের পক্ষ থেকে কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে হস্তক্ষেপ করা হয়নি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের প্রশ্ন নেই বলেও তিনি মন্তব্য করেন। এদিকে বিজেসির প্রতিনিধিরা গণমাধ্যমের জন্য একটি কমিশন গঠন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬