দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

শ্রমিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা চলছে: শ্রমমন্ত্রী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি হারাচ্ছেন ২৬৮ কর্মচারী

বাংলাদেশি জাহাজের নিরাপদে হরমুজ পারাপারে ইরানের নির্দেশনা মানার আহ্বান রাষ্ট্রদূতের

আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের উদ্যোগ

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, জিজ্ঞাসাবাদে ডিবিসির ক্রাইম চিফও

একনেকে অনুমোদন পেল ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প

একনেকে অনুমোদন পেল ৫৮ হাজার কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি

সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে কোনো সাংবাদিক, সংবাদমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট আদালতের অনুমতি নেওয়ার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায়। সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় এ ধরনের বিধান রাখার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণে গঠিত মন্ত্রিসভা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামত এবং বিভিন্ন অংশীজনের সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনের খসড়া পরিমার্জনের ওপর জোর দেওয়া হয়। আইনটি যেন সাংবাদিক, সংবাদমাধ্যম কিংবা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন বক্তারা। আলোচনায় মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করে সংশ্লিষ্ট ধারাগুলো পুনর্বিন্যাসের প্রস্তাব ওঠে। পাশাপাশি সাইবার স্পেসের সংজ্ঞা আরও সুনির্দিষ্ট করার বিষয়ে মতামত দেওয়া হয়। মানহানির সংজ্ঞা ও শাস্তির ক্ষেত্রে দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

আরও পড়ুন, ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, জিজ্ঞাসাবাদে ডিবিসির ক্রাইম চিফও

এ ছাড়া গুজব ও অপতথ্যের সংজ্ঞা স্পষ্ট করা, আইনে মোবাইল কোর্টের বিধান না রাখা এবং কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। কোনো কনটেন্ট ব্লক করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারণ জানানো এবং অবমুক্তির আবেদন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণের প্রস্তাবও উঠে আসে। কোনো সংবাদমাধ্যম বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে লিখিত নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সভায় সাইবার সুরক্ষা কাউন্সিলের সদস্য কাঠামো ও গণমাধ্যমের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি জাতিসংঘ, উন্নয়ন সহযোগী এবং মেটার মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে পরামর্শ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় সংশোধিত খসড়াটি অংশীজনদের মতামত ও সুপারিশের ভিত্তিতে পুনরায় পরিমার্জন করে ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে আলোচনা হয়। জনসাধারণের মতামত গ্রহণের মাধ্যমে আইনটিকে আরও গ্রহণযোগ্য ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সাইবার অপরাধ প্রতিরোধের পাশাপাশি নাগরিকের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রেখেই আইনটি চূড়ান্ত করতে হবে। সভায় জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে একটি উপস্থাপনা দেওয়া হয়। এ সময় আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x