দৈনিক সংবাদ দিগন্ত

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, জিজ্ঞাসাবাদে ডিবিসির ক্রাইম চিফও

সংবাদ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জেরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। একই সঙ্গে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁদের নিয়ে যায় ডিবি পুলিশ। পরে তাঁদের মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবিসি কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে নিরাপদ হেফাজতে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

আরও পড়ুন, চার দিনের রিমান্ড শেষে ফের তিন দিনের রিমান্ডে দিশা

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে তাঁদের সঙ্গে কথা বলছে ডিবি পুলিশ। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তবে তাঁদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় ইকবাল সোবহান চৌধুরীকে। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে তাঁকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন তিনি। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

বিষয় : ডিবি ইকবাল সোবহান চৌধুরী ডিবিসি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী, জিজ্ঞাসাবাদে ডিবিসির ক্রাইম চিফও

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x