দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে রায়পুরা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

আরও পড়ুন, শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ ভিত্তিহীন দাবি সাদমা গ্রুপের

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান। এ সময় রায়পুরা থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।

বিষয় : রায়পুরা আইনশৃঙ্খলা মতবিনিময়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে রায়পুরা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। রায়পুরা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা।

আরও পড়ুন, শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ ভিত্তিহীন দাবি সাদমা গ্রুপের

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর। সভাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান। এ সময় রায়পুরা থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির প্রবীণ ও নবীন নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x