দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সখীপুরে শিশুসন্তানসহ ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ!

নিখোঁজ গৃহবধূ ও শিশু

টাঙ্গাইলের সখীপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন লিজা আক্তার (১৯) নামে এক গৃহবধূ। গত রোববার থেকে মা ও শিশুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে থানায় পৃথক লিখিত অভিযোগ করা হয়েছে। নিখোঁজ লিজা উপজেলার কালিয়ানপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে এতে উদ্বিগ্ন হয়ে পরেছেন। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার সময় লিজার সঙ্গে স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিল। থানায় লিখিত অভিযোগে লিজার শাশুড়ি সাজেদা আক্তার উল্লেখ করেন, ৩১ অক্টোবর রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাতনিকে নিতে ঘরের সামনে গিয়ে দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ঘরে লিজা ও তার শিশুকন্যাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন, গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতির অভিযোগ

লিজার স্বামী আল-আমিন বলেন, আমি একজন গাড়িচালক। গাড়ি চালানোর সুবাদে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার দিন রাতেও আমি বাড়িতে ছিলাম না। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চাই। অন্যদিকে লিজার বাবা লেবু মিয়া অভিযোগ করেন, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। নিখোঁজ হওয়ার আগের দিনও তার স্বামী তাকে মারধর করেন। তিনি বলেন, তিন দিন হয়ে গেল, আমার মেয়ে ও নাতনির কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার মেয়ের সন্ধান চাই। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, গৃহবধূ ও তার শিশুসন্তান নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

বিষয় : নিখোঁজ টাঙ্গাইল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সখীপুরে শিশুসন্তানসহ ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধূ!

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x