গাজীপুর মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। বুধবার (৪ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ লাখ ৩২ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ডিবি উত্তর বিভাগের এসআই মো. কামরুল হাসান, এএসআই মো. আলামিন হোসেন ও এএসআই জিলুর রহমান। অভিযানের প্রথম পর্যায়ে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম বিলাসপুর এলাকার খান স্টোরের সামনে থেকে মো. রাহাত ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১২ হাজার টাকা।
আরও পড়ুন,নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানের আবেদন জটিলতায় বৃত্তি পরীক্ষার সুযোগ হারাচ্ছে হাজারো শিশু
পরবর্তীতে রাহাত ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ১৫ মিনিটের দিকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন দীঘধা এলাকার লাইফলাইন রিসোর্টের মূল ফটকের সামনে দ্বিতীয় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় মো. রিপন (২৯) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। ডিবি পুলিশের দাবি, পৃথক দুটি অভিযানে গ্রেপ্তার দুইজনের কাছ থেকে সর্বমোট ২ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার রাহাত ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানাধীন কালিয়ান এলাকার মো. লতিফ ইসলামের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বিলাসপুর এলাকায় বসবাস করতেন। অপর গ্রেপ্তার রিপন গাজীপুর মহানগরীর সদর থানাধীন পোড়াবাড়ী এলাকার ফজল হকের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬