দৈনিক সংবাদ দিগন্ত

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ০১জন নিয়ামতপুরের

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ০১ জনের নাম ও পরিচয় শনাক্ত হওয়া গেছে। সে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামের বাসিন্দা।  নিহত ব্যক্তি হলেন রামগাঁ গ্রামের মোঃ রহমতুল্লাহ ও রহিমা বিবির ছেলে আলমগীর হোসেন সুজন (২৪)।আরও পড়ুন, ঈদকে সামনে রেখে মহেশপুরে মাদকের চালান বিজিবির হাতে আটকস্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলমগীর হোসেন সুজন ফেরিওয়ালা ছিলেন। সে সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য বিক্রি করতে। পাশাপাশি নারীদের চুল ও পুরোনো মোবাইল ফোন সংগ্রহের কাজও করতেন। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার উত্তর নাজিরপুর কলোনিতে ভাড়া বাসায় থেকে ব্যবসা পরিচালনা করছিলেন।আরও পড়ুন, মহেশপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৩২ লাখ টাকার বাজেট ঘোষণাপরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা রাজশাহীগামী একটি রডবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে টাঙ্গাইলের কালিহাতীতে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়।আরও পড়ুন, লামা উপজেলার ফাঁসিয়াখালি বালু মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৫ শ্যালো মেশিনএকই সময়ে আলমগীর হোসেন সুজনের মৃত্যুর খবরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামগাঁ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারি ও বুকফাটা কান্নায় পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। স্থানীয় লোকজনকে নিহতর বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিতে দেখা গেছে। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতর পরিচয় পাওয়া গেছে। লাশ বর্তমানে বাড়ীর উদ্দেশ্যে রাস্তায় রয়েছে। 

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ০১জন নিয়ামতপুরের