দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. কাবেল আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার রাতে জেলার কালিহাতী উপজেলার ভবানীপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কাবেল আকন্দ টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিযুক্ত তাকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করতেন।

আরও পড়ুন, অপহৃত মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার হতে উদ্ধার, নারী পাচারকারী শিমাকে গ্রেফতার

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি শিশুটিকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আসছিলেন। গত ৬ মার্চ দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার নিজ বাসায় টিভি দেখার সময় শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পরে টাঙ্গাইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন, রংপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার

মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয় : গ্রেফতার টাঙ্গাইল ধর্ষণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

টাঙ্গাইলে পালিত কন্যাকে ধর্ষণের অভিযোগে মো. কাবেল আকন্দ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার রাতে জেলার কালিহাতী উপজেলার ভবানীপুর চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কাবেল আকন্দ টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং অভিযুক্ত তাকে পালিত কন্যা হিসেবে লালন-পালন করতেন।

আরও পড়ুন, অপহৃত মাদ্রাসা ছাত্রীকে কক্সবাজার হতে উদ্ধার, নারী পাচারকারী শিমাকে গ্রেফতার

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি শিশুটিকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আসছিলেন। গত ৬ মার্চ দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার নিজ বাসায় টিভি দেখার সময় শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পরে টাঙ্গাইল সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

আরও পড়ুন, রংপুরে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, অংশ নিলেন পুলিশ সুপার

মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ (টাঙ্গাইল ক্যাম্প) গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত