দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চলমান শ্রমিক আন্দোলন ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে সরকার কাজ করছে জানিয়ে তাঁদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে সংশোধিত সাইবার সুরক্ষা আইনের খসড়া পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো আন্দোলন, রাজনৈতিক এজেন্ডা নাকি সহিংসতা—তা নতুন করে সংজ্ঞায়িত করতে হবে। পোশাকশ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন করে ন্যূনতম মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম পেতে কিছুটা বিলম্ব হলেও নাম পাওয়ার পরদিনই বোর্ড গঠন করা হয়েছে। বুধবার বোর্ডের প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় রেখে মজুরি নির্ধারণের নির্দেশনা দিয়েছেন। সরকার শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায়। রপ্তানি বৃদ্ধি, অর্থনীতিকে সমৃদ্ধ করা এবং কর্মসংস্থান বাড়ানোই সরকারের লক্ষ্য। সহিংস পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে কোনো সুনির্দিষ্ট শ্রমিক দাবি নেই। শ্রমিক আন্দোলনের নামে কিছু ব্যক্তি অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাও ঘটছে।

আরও পড়ুন, বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের উদ্যোগ

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রী ছিলেন—এমন কয়েকজন শিল্পমালিকের সংশ্লিষ্টতার বিষয় সামনে এসেছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে কিছু ব্যক্তি শ্রমিকদের ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এ ক্ষেত্রে মাফিয়া শক্তি, প্রতিদ্বন্দ্বী শক্তি এবং পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ন্যায্য দাবির বিষয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত। মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। তাঁদের কেউ কেউ বর্তমান সহিংসতাকে শ্রমিক আন্দোলন হিসেবে দেখছেন না বলেও দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংযম দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলায় বাহিনীর অনেক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপরও শ্রমিকদের ওপর যাতে অপ্রয়োজনীয় বল প্রয়োগ না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্দোলনের কারণে কর্মসংস্থান ও শিল্প উৎপাদন যেন ব্যাহত না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। মজুরি বোর্ড ইতোমধ্যে কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগেই ঘোষণা করা সম্ভব হলে তা আরও ভালো হবে।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন আইনশৃঙ্খলা বাহিনী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x