সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রসহ বৃষ্টি, আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া এবং কোথাও কোথাও টর্নেডো বা জলস্তম্ভ সৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, অধিকাংশ অঞ্চলে হালকা থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টির সঙ্গে তীব্র বাতাস ও ধূলিঝড়ের কারণে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে। সর্বশেষ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল, নাজরান এবং রিয়াদের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, ভারতের অনুরোধে সাড়া না দেওয়ার সিদ্ধান্তে অটল মালয়েশিয়া
বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা নগরী ও তায়েফসহ আল জুমুম, বাহরা, মাইসান, আধাম এবং আল আরদিয়াত গভর্নরেটগুলোতে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আল লিথ ও আল কুনফুদাহ অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এনসিএম সতর্ক করেছে, বজ্রঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। এতে ধূলিকণা ছড়িয়ে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটির পূর্বাভাসে আরও বলা হয়েছে, অতিভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় বড় ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। কোথাও কোথাও টর্নেডো কিংবা জলস্তম্ভ তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।
বিষয় : সৌদি আরব আকস্মিক বন্যা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬