ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার অঙ্গীকারসংবলিত বিশাল বিলবোর্ড ও ব্যানার উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, তেহরানের জনবহুল এনগেলাব স্কয়ারে স্থাপন করা একটি বিশাল বিলবোর্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গরাদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিলবোর্ডটির ওপরে লেখা রয়েছে, ‘আমরা ট্রাম্পকে হত্যা করব’। এ ছাড়া কাছাকাছি আরেকটি বিলবোর্ডে যুক্তরাষ্ট্রের জীর্ণ পতাকার পটভূমিতে ট্রাম্পের পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স,
আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফল নিয়ে ইরানের রাজনৈতিক বার্তা
বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি প্রদর্শন করা হয়। ছবিগুলোতে তাঁদের রক্তমাখা মুখ ও ছেঁড়া পোশাকে দেখানো হয়েছে। এ সময় এনগেলাব স্কয়ারে বহু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাঁদের হাতে ছিল লাল পতাকা এবং ‘রক্তপাত হবে’ লেখা ব্যানার। বিক্ষোভকারীরা গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার বদলা নেওয়ার দাবি জানান। তেহরানের গুরুত্বপূর্ণ এই চত্বরে এমন বিলবোর্ড ও ব্যানার প্রদর্শনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের একাংশের ক্ষোভ এবং প্রতিশোধের দাবি প্রকাশ পেয়েছে।
বিষয় : ইরানে যুক্তরাষ্ট্র জনবহুল এনগেলাব

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬