দৈনিক সংবাদ দিগন্ত

দমন-পীড়ন চললে আন্দোলন বিস্তৃত হওয়ার হুঁশিয়ারি

রাজধানীতে জাতীয় শ্রমিক শক্তির সংবাদ সম্মেলনে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। সঙ্গে ছিলেন সংগঠনটির অন্যান্য নেতা।

শ্রমিকদের মজুরি বৃদ্ধির চলমান আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। সংগঠনটির নেতারা বলেছেন, সরকারের অপরিপক্ব সিদ্ধান্ত এবং মজুরি নির্ধারণে কার্যকর উদ্যোগের অভাবেই শ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি অভিযোগ করেন, মজুরি বোর্ড গঠন ও এর সদস্য নির্বাচনের ক্ষেত্রে সরকার ও মালিকপক্ষের ভূমিকা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। শ্রমিকেরা বোর্ডের গঠনপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নন। শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানোর আহ্বান জানান তিনি। সংগঠনটির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বলেন, নতুন মজুরি নির্ধারণের দাবিতে তাঁরা আগে থেকেই মজুরি বোর্ড গঠনের আহ্বান জানিয়ে আসছেন।

আরও পড়ুন,আমির হামজার আয় ও সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

 এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করে তিনি শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। পাশাপাশি আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণের দাবি জানান। জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব রিয়াজ মোর্শেদ শ্রমিকদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলপ্রয়োগ না করার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের ওপর হামলা বা দমন-পীড়নের পরিবর্তে তাঁদের দাবি শোনার উদ্যোগ নিতে হবে। সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের যৌথ মদদে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ করেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করে তাঁরা সতর্ক করেন, দমন-পীড়ন অব্যাহত থাকলে আন্দোলন আরও বিস্তৃত হতে পারে।নেতারা বলেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সহিংসতা এড়িয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানে সরকার ও মালিকপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিষয় : হুঁশিয়ারি বিস্তৃত হওয়ার

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দমন-পীড়ন চললে আন্দোলন বিস্তৃত হওয়ার হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x