‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’ নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা লেখেন তিনি।পোস্টের সঙ্গে বিমানের ভেতরে অবস্থান করা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তার সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে। তবে তারা কোথায় যাচ্ছেন,
আরও পড়ুন,জনগণের স্বার্থে সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদের
সে বিষয়ে পোস্টে কোনো তথ্য উল্লেখ করেননি আসিফ মাহমুদ। ফলে তাদের গন্তব্য নিয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এদিকে, পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৪ হাজার রিয়্যাকশন পড়েছে। আসিফ মাহমুদের এই পোস্টে ‘আপা আসবে’ মন্তব্যের মাধ্যমে কাকে ইঙ্গিত করা হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।
বিষয় : বিমান ফেসবুক পোস্টে

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬