দৈনিক সংবাদ দিগন্ত

আমির হামজার আয় ও সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

আমির হামজার আয় ও সম্পদের তথ্য

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া আবেদনে সংসদ সদস্যের নগদ অর্থ, ব্যাংক জমা, কৃষিজমি, আবাসিক প্লট, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক ব্যয় ও নির্বাচনী ব্যয়ের তথ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর দাবি, ২০২৫ সালের ৩০ জুনের আয়কর রিটার্নে আমির হামজার ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হলেও ইসলামী ব্যাংকের কুষ্টিয়া শাখায় একটি হিসাবে ৬৮ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা জমা ছিল। এ ছাড়া নির্বাচনী হলফনামায় নগদ অর্থ ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা দেখানো হলেও আয়কর রিটার্নে দেখানো হয়েছে ৩৮ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। দুই নথিতে পার্থক্য ৩৬ লাখ টাকা। 

আরও পড়ুন,মালিক-শ্রমিক সরকারের সংলাপ চায় ছাত্রশিবির

আবেদনে আরও অভিযোগ করা হয়েছে, কৃষিজমি, স্ত্রীর নামে থাকা জমি, আবাসিক প্লট, গাড়ি ও স্বর্ণের তথ্যেও হলফনামা এবং আয়কর রিটার্নের মধ্যে অমিল রয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে সম্মানী ও হাসপাতাল থেকে নিয়মিত অর্থ পাওয়ার দাবি করা হলেও এসব আয়ের তথ্য নথিতে উল্লেখ করা হয়নি বলে অভিযোগ আবেদনকারীর। নির্বাচনী ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন সিরাজুল ইসলাম। তার দাবি, নির্বাচনের বিভিন্ন খাতে ৩৪ লাখ টাকা ব্যয়ের তথ্য দেওয়ার পর ১০ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনার ব্যাংক হিসাব থেকে আরও ৩৮ লাখ টাকা উত্তোলন করা হয়। সব মিলিয়ে নির্বাচনী ব্যয় ৭২ লাখ টাকা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এ ব্যয় নির্ধারিত সীমার মধ্যে ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন আবেদনকারী। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, যানবাহন নিবন্ধন কর্তৃপক্ষ এবং ভূমি ও নিবন্ধন কর্তৃপক্ষের নথিপত্র পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি। সিরাজুল ইসলামের দাবি, একজন সচেতন নাগরিক হিসেবে আর্থিক তথ্যের অসংগতি নজরে আসায় তিনি অভিযোগ করেছেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আমির হামজার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয় : আমির হামজা অভিযোগ তদন্ত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

আমির হামজার আয় ও সম্পদের তথ্য যাচাইয়ের দাবি

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x