দৈনিক সংবাদ দিগন্ত

মজুরি বোর্ডের আলোচনায় নির্ধারিত হবে শ্রমিকদের বেতন

পোশাকশ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান আন্দোলনের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কেউ নাশকতা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কের পেছনে তালতলা ঝিলের কচুরিপানা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, শ্রমিকদের বেতন-ভাতার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নিতে ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে। মজুরি বোর্ডের আলোচনার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন,বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ঢাকায় গুরুত্বপূর্ণ আলোচনা

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, একটি মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তথ্য রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নাম ব্যবহার করে কেউ নাশকতা, বিশৃঙ্খলা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। নগরীর বিভিন্ন অসংগতি ও নাগরিক সমস্যার বিষয়ে সাংবাদিকদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সমস্যা সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বিষয় : বেতন নির্ধারিত আলোচনায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মজুরি বোর্ডের আলোচনায় নির্ধারিত হবে শ্রমিকদের বেতন

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x