জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দাবি করেছেন, ২০১৪ সাল থেকে দেশে অনুষ্ঠিত সব নির্বাচনই ছিল সাজানো ও পূর্বনির্ধারিত। এমনকি সর্বশেষ নির্বাচনও ‘ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে’ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন তিনি।শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নিজের দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।জিএম কাদের বলেন, ভোটার সংখ্যা বাড়লেও বুথ সংখ্যা কমিয়ে আনা হয়েছে পরিকল্পিতভাবে। তার ভাষায়, মানুষ ভোট দিতে আসবে না— এটা আগেই জানত সংশ্লিষ্টরা। তাই কৃত্রিম ভিড় দেখাতে এবং পরে ভোট ম্যানিপুলেট করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।আরও পড়ুন , জোটে একসঙ্গে, ভোটে আলাদা পথ স্থানীয় নির্বাচন ঘিরে জামায়াত এনসিপির নতুন কৌশলতিনি দাবি করেন, কমিশনের ঘোষিত প্রায় ৫৯ শতাংশ ভোট পড়ার হিসাব বাস্তবতার সঙ্গে মেলে না। গাণিতিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, প্রতি ভোটারের জন্য গড়ে মাত্র ১০৪ সেকেন্ড সময় পাওয়া যায়, যা দিয়ে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা প্রায় অসম্ভব।জাপা চেয়ারম্যান আরও অভিযোগ করেন, দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং মিডিয়া ‘সেলফ সেন্সরড’ অবস্থায় চলছে। একই সঙ্গে মামলা বাণিজ্য, হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তোলেন তিনি।বর্তমান ও সাবেক সরকারের সমালোচনা করে জিএম কাদের বলেন, দেশের অর্ধেক রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে কোনো সংস্কার টেকসই হবে না।আরও পড়ুন , “ফ্যাসিস্টদের প্রতি নরম হওয়া যাবে না” : আসিফ মাহমুদ