জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ একটি কার্যকর সংসদ পেয়েছে। গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি জনগণের আস্থা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশন—বিপিজেএ আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্পিকার বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি কার্যকর সংসদের অপেক্ষায় ছিল। অতীতের কিছু সংসদের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এমন সময়ও গেছে যখন টেলিভিশনে একজনকে নির্বাচিত হতে দেখা গেছে, পরে সংসদে গিয়ে দেখা গেছে অন্য কেউ সদস্য হয়ে বসে আছেন। বিশেষ করে অতীতের কিছু সংসদের অভিজ্ঞতা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, সে সময়ের সংসদের সদস্য ছিলেন—এ কথা বলতেও তার লজ্জা লাগে।হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৯১ সালের সংসদের পর এবারই আবার একটি সত্যিকারের সংসদ গঠিত হয়েছে। এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন, বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তার ভাষায়, অনেকেই এবার নিজগুণে নির্বাচিত হয়েছেন, যাদের আগে তেমন রাজনৈতিক পরিচিতি ছিল না। ভোটের ধরন দেখে মনে হয়েছে, সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায়।স্পিকার আরও বলেন, অতীতে সংসদ ও সংসদ সদস্যদের কিছু কর্মকাণ্ডে মানুষ সন্তুষ্ট ছিল না। এখন জনগণ প্রকৃত সংসদ চায়। তাই নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্বও আগের চেয়ে অনেক বেশি। জনগণের সেবা নিশ্চিত করাই এখন তাদের মূল কাজ হওয়া উচিত।অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদকে দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের আরও কাছে নিয়ে যেতে সাংবাদিকদের সব উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।ফল উৎসবে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, জাতীয় সংসদের কর্মকর্তা, তথ্যসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সংসদ সাংবাদিকরা অংশ নেন। পুরো আয়োজনটি সংসদ ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি ইতিবাচক বার্তা দিয়েছে।
বিষয় : গণমাধ্যম কার্যকর মহিমান্বিত

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন