দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার ঐতিহ্যবাহী আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার নতুন ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও মাওলানা সাখাতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির নবাগত সভাপতি মো. জাহিদুল ইসলাম। সমাবেশে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তিন পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও সহযোগিতা থাকলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের নিয়মিত পড়াশোনার অভ্যাস, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।

আরও  পড়ুন, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সোনারগাঁয়ে সমন্বয় সভা

 অভিভাবকদের উদ্দেশে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখা, সময়মতো মাদ্রাসায় পাঠানো এবং তাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য শুধু পরীক্ষার আগে প্রস্তুতি নয়, সারা বছর নিয়মিত পড়াশোনা ও পাঠাভ্যাস নিশ্চিত করতে হবে। অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার পরিবেশ তৈরি এবং তাদের দৈনন্দিন কার্যক্রমের প্রতি নজর রাখতে হবে। এ সময় মাদ্রাসার গভর্নিং বডির নবাগত সভাপতি মো. জাহিদুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং করণীয় নিয়ে মতবিনিময় হয়। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। সমাবেশের মধ্য দিয়ে আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ভালো ফলাফল এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিষয় : ঐতিহ্যবাহী আলিম মাদ্রাসা ফলাফল অর্জন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার ঐতিহ্যবাহী আয়েনউদ্দিন মহিলা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x