ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ)-এর আওতায় আয়োজিত ১০ দিনব্যাপী সফটস্কিল প্রশিক্ষণ (ব্যবসা উন্নয়ন ও পরিচালনা) শেষে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগেউপজেলা পর্যায়ে নির্বাচিত ১০টি প্রান্তিক পেশার সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সারোয়ার উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আঃ কাইয়ুম।কসবা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ২৮ হাজার টাকা করে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন, টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা সমাজসেবা অফিসার কসবা। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি বশির চৌধুরী। পৌর বিএনপি'র সাবেক সভাপতি আলী আশরাফ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুম খান। জনাব লুৎফর নাহার রিনা সাবেক সভাপতি কসবা উপজেলা বিএনপি মহিলা দল ও সাবেক কাউন্সিলর। বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনা, গ্রাহকসেবা, যোগাযোগ দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেছেন।অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও বাস্তবায়নে ছিল উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন