দৈনিক সংবাদ দিগন্ত

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক নিরাপত্তা জোরদার এবং বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ঢাকার গণপরিবহনের বর্তমান পরিস্থিতি, সড়ক ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।বৈঠকে রাজধানীর গণপরিবহনে চলমান বিশৃঙ্খলা নিরসন, যাত্রীসেবার মান উন্নয়ন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং কার্যকর সড়ক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা হওয়ার কথা রয়েছে।বৈঠকে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, 

আরও  পড়ুন, দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।রাজধানীর যানজট ও গণপরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে এর আগেও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একাধিক বৈঠক হয়েছে। বর্তমান বৈঠকে এসব উদ্যোগকে আরও কার্যকর করা এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।

বিষয় : গণপরিবহন নিরাপত্তা জোরদার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x