দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২৯ অক্টোবর ভোট ঠাকুরগাঁও-১ এ আজ প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আরও  পড়ুন, সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি পরিচয়পত্র বাধ্যতামূলক

এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন। ফলে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী কার্যক্রম আরও দৃশ্যমান হয়ে উঠবে।

বিষয় : ঠাকুরগাঁও-১ নির্বাচনী প্রতীক প্রতীক বরাদ্দ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২৯ অক্টোবর ভোট ঠাকুরগাঁও-১ এ আজ প্রতীক বরাদ্দ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর)। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, গত বুধবার (৭ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর এ আসনে পাঁচটি দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আরও  পড়ুন, সুপ্রিম কোর্টে রাতে প্রবেশে কড়াকড়ি পরিচয়পত্র বাধ্যতামূলক

এর আগে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে মির্জা ফয়সল আমিন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাকে ধানের শীষ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামবেন। ফলে ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী কার্যক্রম আরও দৃশ্যমান হয়ে উঠবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x