নিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্টরুমে বিচারকার্য পরিচালনা করেন। ফলে প্রধান বিচারপতি, বিচারপতি ও মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন, সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদে উদযাপন হবে : সালাউদ্দিন টুকু
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশের সময় সংশ্লিষ্টদের নিজ নিজ পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন। এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।এ কারণে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। জরুরি প্রয়োজনে কেউ এ সময়ে এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : সুপ্রিম কোর্ট বাধ্যতামূলক পরিচয়পত্র

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন