সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদে উদ্ যাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ।বুধবার ( ৭ অক্টোবর ) বিকেলে সাভার উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ঢাকা জেলা পুলিশের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে এবারই প্রথম শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । সাভার ও আশুলিয়ার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ঢাকা জেলা পুলিশকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে । মহালয়া থেকে শুরু করে পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে । প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা থাকবে । দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করবেন । পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যদের মোতায়েন করা হবে । এছাড়াও সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট সব সময় প্রস্তুত থাকবে ।পূজা উদযাপন পরিষদের নেতাদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদেরও সচেষ্ট থাকতে হবে ।
আরও পড়ুন, বাণিজ্য বাধা ও শুল্ক ইস্যুতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ
পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থী সবার ওপর নজর রাখতে হবে। কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে । তাহলেই সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদে উদযাপন করা সম্ভব হবে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা-১৯ ( সাভার - আশুলিয়া ) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু । ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রফিকুল ইসলাম ইসানসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম , সাভার থানা বিএনপির সভাপতি মোঃ সাইফ উদ্দিন সাইফুল, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান , ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোঃ তমিজ উদ্দিন সহ পূজা উদ্ যাপন কমিটির সদস্যবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।সভায় জানানো হয়, সাভার ও আশুলিয়ায় এবার মোট ২৩৪ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে । সাভার ১৩০ ও আশুলিয়াতে ১০৪টি এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ৩৫টি চিহ্নিত করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন ।
বিষয় : উৎসবমুখর দুর্গাপূজা সম্মিলিত প্রচেষ্টা

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন