গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের অবদান অনস্বীকার্য এবং স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।আন্দালিব রহমান পার্থ বলেন, বাংলাদেশ আজ যে অবস্থানে পৌঁছেছে, সেখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও বিভিন্ন অর্জনের পেছনে গণমাধ্যমের অবদানকে সমানভাবে কৃতিত্ব দেওয়ার কথা বলেন তিনি।মন্ত্রী আরও বলেন, তার সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন।
আরও পড়ুন, র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস
গণমাধ্যম বা সাংবাদিকদের পেশাগত কাজে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা নেই বলেও জানান তিনি।গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের কল্যাণের বিষয়টিও গুরুত্ব পেয়েছে ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনটির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন