দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব বিলুপ্ত করে নতুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনের পথ তৈরি হলো। জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি বিল, ২০২৬’। বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস করা হয়।বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।বিলটি নিয়ে আলোচনায় বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ধারায় আপত্তি তুলে ধরা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটি অনুমোদন না করার আহ্বান জানান।তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই আলোচনা শেষে সংশোধিত আকারে বিলটি সংসদে পাস হয়।

আরও  পড়ুন, দেশে হাম পরিস্থিতির অবনতি, একদিনে ৭ মৃত্যু

র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের এই উদ্যোগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন আইনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি কার্যকর আইনি কাঠামো তৈরির কথা বলা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, নতুন এই আইনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।একই সঙ্গে বাহিনীর কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।সংসদে বিলটি পাসের মধ্য দিয়ে র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের আইনি ভিত্তি তৈরি হলো।

বিষয় : র‍্যাব বিলুপ্ত এসআরবি নতুন আইনশৃঙ্খলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে পাস

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাব বিলুপ্ত করে নতুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনের পথ তৈরি হলো। জাতীয় সংসদে সংশোধিত আকারে পাস হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি বিল, ২০২৬’। বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি পাস করা হয়।বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।বিলটি নিয়ে আলোচনায় বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন ধারায় আপত্তি তুলে ধরা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলটি অনুমোদন না করার আহ্বান জানান।তবে বিরোধী দলের আপত্তি ও বক্তব্যের মধ্যেই আলোচনা শেষে সংশোধিত আকারে বিলটি সংসদে পাস হয়।

আরও  পড়ুন, দেশে হাম পরিস্থিতির অবনতি, একদিনে ৭ মৃত্যু

র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের এই উদ্যোগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন আইনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য একটি কার্যকর আইনি কাঠামো তৈরির কথা বলা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, নতুন এই আইনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।একই সঙ্গে বাহিনীর কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।সংসদে বিলটি পাসের মধ্য দিয়ে র‍্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের আইনি ভিত্তি তৈরি হলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত