দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে হাম পরিস্থিতির অবনতি, একদিনে ৭ মৃত্যু

দেশে হাম পরিস্থিতির অবনতি

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক হাজার ১৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।একই সময়ে নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। ফলে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে এক লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

আরও  পড়ুন,  গঙ্গা-পদ্মা-গড়াই-কুশিয়ারার পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে দীর্ঘ সময়ের হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিকে প্রতিদিনই নতুন করে হাম উপসর্গের রোগী শনাক্ত হচ্ছে, অন্যদিকে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। গত কয়েক মাসে হাম উপসর্গে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।বিশেষ করে শিশুদের মধ্যে হামজনিত জটিলতা ও মৃত্যুর ঘটনা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং জনসচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিষয় : হাম পরিস্থিতি উদ্বেগজনক সাতজনের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে হাম পরিস্থিতির অবনতি, একদিনে ৭ মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহ ও নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৯৪ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে এক হাজার ১৬৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে।একই সময়ে নিশ্চিত হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। ফলে গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে এক লাখ ৪৮ হাজার ৫০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৮৮৮ জন।

আরও  পড়ুন,  গঙ্গা-পদ্মা-গড়াই-কুশিয়ারার পানি বাড়ছে, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৯ জনে।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে দীর্ঘ সময়ের হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিকে প্রতিদিনই নতুন করে হাম উপসর্গের রোগী শনাক্ত হচ্ছে, অন্যদিকে হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। গত কয়েক মাসে হাম উপসর্গে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।বিশেষ করে শিশুদের মধ্যে হামজনিত জটিলতা ও মৃত্যুর ঘটনা স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা এবং জনসচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত