কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর আব্দুর রহমান ওরফে শ্রী শামীম জাহাঙ্গীর হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় উপজেলা জামায়াত। রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. বেলাল উদ্দীন এবং সেক্রেটারি ডা. মো. আব্দুল্লাহ আল নোমান।বিবৃতিতে তারা দাবি করেন, একটি জাতীয় দৈনিকে ‘প্রথম আঘাত করে জামায়াত কর্মী’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আরো পড়ুন , বঙ্গোপসাগরে ৫৮ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা
তাদের ভাষ্য অনুযায়ী, ফিলিপনগর এলাকায় সংঘটিত ঘটনাটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ নয় এবং এর সঙ্গে দলের কোনো নেতা বা কর্মীর সম্পৃক্ততা নেই।জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি বিশেষ মহলের ইন্ধনে পরিকল্পিতভাবে দলটিকে এই ঘটনায় জড়ানো হচ্ছে।এদিকে, মামলায় সাবেক জেলা শিবির সভাপতি খাজা আহম্মেদকে প্রধান আসামি করা হয়েছে। তবে তিনি নিজের সম্পৃক্ততা অস্বীকার করে জানিয়েছেন, ঘটনার দিন তিনি সমাধানের উদ্যোগ নিয়েছিলেন এবং পীরের পরিবারকে সতর্কও করেছিলেন।জামায়াত নেতারা বলছেন, এটি স্থানীয় একটি আকস্মিক ঘটনা, যা রাজনৈতিকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
বিষয় : হত্যাকাণ্ড গণমাধ্যম পীর শামীম

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন