নতুন জীবনের পথে পা বাড়াতে যাচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী—এমন খবরই এখন ঘুরছে ভারতীয় বিনোদন অঙ্গনে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তে পারেন এই অভিনেত্রী।খবর অনুযায়ী, মিমি চক্রবর্তীর বিয়ের আয়োজন হতে পারে পাহাড়ি শহর কালিম্পংয়ে। আর পাত্র নাকি বিনোদন জগতের কেউ নন। ভারতীয় নৌবাহিনীতে কর্মরত সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন অভিনেত্রী।‘বোঝে না সে বোঝে না’ ও ‘তুফান’খ্যাত মিমি চক্রবর্তী বর্তমানে অভিনয়ের পাশাপাশি নানা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন, শবনম ফারিয়ার নয়া সিদ্ধান্ত
এর মধ্যেই নাকি গোপনে বিয়ের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছেন তিনি।তবে বিয়ের বিষয়ে এখনো সরাসরি মুখ খোলেননি মিমি। ফলে খবরটি নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং সাবেক সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমা ও চরিত্র উপহার দিয়েছেন তিনি।এখন প্রশ্ন একটাই—সত্যিই কি ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী? ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে, বছরের শেষেই নতুন জীবনে পা রাখতে পারেন এই তারকা অভিনেত্রী।
বিষয় : গণমাধ্যম নতুন গুঞ্জন সাতপাকে বাঁধা

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন